ময়মনসিংহ , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী জ্বালানি নিরাপত্তায় স্বস্তি: সৌদি থেকে আসছে ১ লাখ টন অপরিশোধিত তেল বিশ্ব অটিজম সচেতনতা দিবস আজ: অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয় আজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে অনির্দিষ্টকালের জন্য তেল-সিএনজি বিক্রি বন্ধ সিলেটে ট্রেন লাইনচ্যুত হবিগঞ্জে: বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা জলাশয় রক্ষায় জিরো টলারেন্স: সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ঝিনাইদহ ও ফেনীতে নতুন প্রাণের সঞ্চার: চলতি মাসেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী হরমুজ প্রণালিতে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ ছাড়ছে ইরান: দ্রুত ফেরার আশা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিরপেক্ষ নির্বাচনই আসল কথা সময় কোনো বিষয় নয় বললেন :গোলাম পরওয়ার

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ০৩:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সময় আমাদের জন্য কোনো বিষয় নয়, নিরপেক্ষ নির্বাচনই আসল কথা। সোমবার সকাল সাড়ে ৮টায় নড়াইলের সাবেক জেলা আমির মাওলানা নুরুন্নবী জিহাদীর জানাজায় অংশগ্রহণ শেষে তিনি এ কথা বলেন।

সদর উপজেলার হাবখালি ইউনিয়নের হামিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাওলানা নুরুন্নবী জিহাদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি দীর্ঘদিন দূর্গাপুরে রহমতগঞ্জ ঈদগাহে ঈদের নামাজ পড়াতেন। রবিবার সদরের কাগজীপাড়ায় নিজ বাড়িতে মারা যান বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যত বিভাগ আছে, আগামী ছয় মাসের মধ্যে এই সংস্কারগুলো শেষ করা সম্ভব। এরপরে অন্তর্বর্তী সরকারের উচিত একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। আমরা সরকারকে বলেছি, একটা নিরপেক্ষ নির্বাচন করতে রাষ্ট্রীয় প্রস্তুতি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে গ্রহণযোগ্য যৌক্তিক যতটুকু সময় লাগবে জামায়াতে ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে।

তিনি বলেন, যে নির্বাচনের জন্য আমরা ১৫ বছর অপেক্ষা করতে পারলাম, সেই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যদি ২-৪ মাস আগে বা পরে হলো সেটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ন হচ্ছে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু, মাগুরা জেলার সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য আব্দুল মতিন ও ড. আলমগীর বিশ্বাস, নড়াইল জেলার সাবেক আমির মাওলানা মির্জা আশেক এলাহী, মাগুরা জেলা আমির এমবি বাকের, নড়াইল জেলা বিএনপির সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে রেলওয়ে জংশনে ময়লার ভাগাড়! ঝাড়ুদার পদে বেতন নেন বিএ পাশ শিউলী ! ময়লা-আবর্জনা পরিস্কার করে ভবঘুরে প্রতিবন্ধী

নিরপেক্ষ নির্বাচনই আসল কথা সময় কোনো বিষয় নয় বললেন :গোলাম পরওয়ার

আপডেট সময় ০৩:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫