মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ওই নেতার নাম আবু সায়হাম (রুমেল)। তিনি কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগে গত ২৪ আগস্ট কুলাউড়া থানায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।আবু সায়হামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার প্রথম আলোকে বলেন, আবু সায়হাম পলাতক ছিলেন। প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগে ২৪ আগস্ট কুলাউড়া থানায় একটি মামলা করেন উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল ফাত্তাহ (ফাহিম)। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০ নেতার নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। সায়হাম ওই মামলার ৩ নম্বর আসামি।
ময়মনসিংহ
,
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি, পরীক্ষার্থী ১২ লাখ ৬৭ হাজারের বেশি
ময়মনসিংহের গৌরীপুরে ৪ মৎস্যচাষীর মাঝে দেশীয় ছোট মাছ চাষের উপকরণ বিতরণ অনুষ্ঠিত
এআই ক্যামেরায় দেড় হাজার মামলা হয়েছে জানালেন ডিএমপি কমিশনার
বগুড়ায় কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, গ্রেফতার যুবক
ইরানে সড়ক দুর্ঘটনায় আইআরজিসি নৌবাহিনীর মুখপাত্রের মৃত্যু
মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই বললেন শিক্ষামন্ত্রী
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও ২টি আউটলেট নির্মাণসহ নানামুখী উদ্যোগ
ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট ভাইরাল
গণমাধ্যম সংবাদ প্রকাশের পর অন্ধ আকলিমার পাশে ইউএনও, শফিকুল ইসলাম
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে বললেন অ্যাটর্নি জেনারেল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
নিষিদ্ধ ছাত্রলীগের কুলাউড়ার সাধারণ সম্পাদক রুমেল গ্রেপ্তার
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০৩:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- ১৮৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

















