ময়মনসিংহ , সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলেছেন জামায়াত আমির জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে বলে মন্তব্য করেছেন নাহিদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, দেশের মানুষ জেগে উঠেছে বলেছেন মির্জা ফখরুল ভোট সংশ্লিষ্ট কারও পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে জানিয়েছেন ইসি সানাউল্লাহ দেশত্যাগে নিষেধাজ্ঞা ঢাকা উত্তরের প্রশাসক এজাজের চাকার ঘূর্ণনেয়ন অপেক্ষায় ঘোরে শহর ময়মনসিংহের যানজটের নীরব আর্তনাদ জামায়াত আমির শেরপুরে সংঘর্ষে নিহত নেতার কবর জিয়ারত করলেন জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হলে কেন ১২ ঘণ্টা পরে জিডি করা হলো বললেন মাহদী আমিন নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব বলেছেন হাসনাত আবদুল্লাহ জামায়াতের আমির নারীদের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ন্যূনতম বেতন ২৫-৩০ হাজার হওয়া উচিত এফবিসিসিআই

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এবার বেতন কমিশনের প্রস্তাবে বেসরকারি চাকরিজীবীদের বেতনকেও অন্তর্ভুক্ত করার কথা রয়েছে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মহাসচিব মো. আলমগীর দেশের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংস্থাটি এখন বেতন কমিশনের কাছে জমা দেওয়ার জন্য প্রস্তাবনা প্রস্তুত করছে। এ প্রস্তাবনায় সার্বিকভাবে সর্বনিম্ন বেতন ২৫ থেকে ৩০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হচ্ছে।

সরকার সম্প্রতি জানিয়েছে, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য ন্যায্য ও কার্যকরী বেতন কাঠামো তৈরির লক্ষ্যে গঠিত বেতন কমিশনের কাজ ত্বরান্বিত করা হচ্ছে। অনলাইনে সংগৃহীত সাধারণ মানুষের মতামত ও সুপারিশ যাচাই-বাছাইয়ের কাজ ইতিমধ্যেই চলছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে।

তথ্য অনুযায়ী, নতুন কাঠামোয় সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করার সুপারিশ করা হচ্ছে। বেসরকারি খাতের ক্ষেত্রে, সুযোগ-সুবিধা মালিক এবং শ্রমিকের সম্পর্ক অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তাবনা তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমারা চাইব সরকারি-বেসরকারিভাবে না দেখে নাগরিকের মানবিক মর্যাদার দিক দেখতে। তার স্বাভাবিক জীবন-জীবিকার জন্য যে ন্যূনতম যে টাকা দরকার সেটা তাকে দিতে হবে। সেটা না হলে বৈষম্য হবে, দুর্নীতি বাড়বে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলেছেন জামায়াত আমির

ন্যূনতম বেতন ২৫-৩০ হাজার হওয়া উচিত এফবিসিসিআই

আপডেট সময় ১০:৪২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫