ময়মনসিংহ , শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার ইরানের ২০ হাজার ডলারের ড্রোন ঠেকাতে পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা ময়মনসিংহ জেলায় ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচি ও এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান গৌরীপুরে থাইল্যান্ডের রঙিন বিটরুট চাষে কৃষক আজিজুলের বাজিমাত! নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাকুন্দিয়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত

  • অজিফা ইফতাক মিম
  • আপডেট সময় ০৪:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মঠখোলা-পাকুন্দিয়া পাকা সড়কের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দুজন হলেন মো. রিহাদ (২০) ও মো. পলাশ (১৯)। রিহাদ উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের প্রবাসী আসাদ মিয়ার ছেলে আর পলাশ একই গ্রামের হোটেল ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলার সময় রাস্তার পাশের একটি রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে পাশের নিচু জমিতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই তরুণের মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা জানতে পেরেছি, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ইতিমধ্যে নিহত দুজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার ইরানের ২০ হাজার ডলারের ড্রোন ঠেকাতে

পাকুন্দিয়ায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু নিহত

আপডেট সময় ০৪:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪