ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাবনায় ১৫ মামলার আসামি সাগর ডাকাত গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

পাবনায় ডাকাতি, হত্যা চেষ্টাসহ ১৫টি মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাতদলের সদস্য পলাশ হোসেন ওরফে সাগর (৩৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পলাশ ওরফে সাগর জেলার বেড়া উপজেলার মৈত্রবাধা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা র‌্যাবের একটি দল বুধবার সন্ধ্যায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য পলাশ ওরফে সাগরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কমান্ডার আরও জানান, গ্রেপ্তার পলাশ ওরফে সাগর আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৭টি ডাকাতি, ২টি অস্ত্র, ৩টি দস্যুতা, ১টি মাদক ও ২টি হত্যা চেষ্টাসহ সর্বমোট ১৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পলাশকে বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

পাবনায় ১৫ মামলার আসামি সাগর ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় ০৩:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪