ময়মনসিংহ , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে শিশু ধর্ষণের অভিযোগ মামলা ​পূর্বধলা বাজার বণিক সমিতির নতুন কমিটি’র সাধারণ সভা অনুষ্ঠিত সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শিগগিরই ৫টা রোবটিক সার্জারি মেশিন আমদানি করা হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো বলে মন্তব্য করেছেন আইজিপি ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না জানিয়েছেন ঢাকা দক্ষিণ প্রশাসক ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভের ডাক এনসিপির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পাবনায় ১৫ মামলার আসামি সাগর ডাকাত গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৩:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

পাবনায় ডাকাতি, হত্যা চেষ্টাসহ ১৫টি মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাতদলের সদস্য পলাশ হোসেন ওরফে সাগর (৩৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পলাশ ওরফে সাগর জেলার বেড়া উপজেলার মৈত্রবাধা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা র‌্যাবের একটি দল বুধবার সন্ধ্যায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য পলাশ ওরফে সাগরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব কমান্ডার আরও জানান, গ্রেপ্তার পলাশ ওরফে সাগর আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৭টি ডাকাতি, ২টি অস্ত্র, ৩টি দস্যুতা, ১টি মাদক ও ২টি হত্যা চেষ্টাসহ সর্বমোট ১৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পলাশকে বেড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাবনায় ১৫ মামলার আসামি সাগর ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় ০৩:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪