চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে নেপাল টপ্পো (৫) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ বাড়ির মন্দিরের পাশের একটি পুকুর থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।নেপাল টপ্পো শেখপুরা গ্রামের দুলাল টপ্পোর ছেলে। গত ১৬ নভেম্বর নিজ বাড়ির পশ্চিম গলি থেকে হারিয়ে যায় নেপাল। পরে অনেক খোঁজাখুঁজির পর তার কোনো খোঁজ না পেয়ে ১৭ নভেম্বর গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
ময়মনসিংহ
,
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরও বাড়তে পারে ঈদের ছুটি
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর স্থগিত করলেন
শেরপুরের দশকাহনিয়ায়“চেষ্টা”র মানবিক উদ্যোগ
দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা জখম খুলনায়
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আজ ঢাকায় আসছেন
ইকোপার্কে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি মারা গেছে সীতাকুণ্ড
আজ ঢাকার আকাশ মেঘলা-কুয়াশাচ্ছন্ন, তাপমাত্রা ২৩.৩
এবার আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র জানিয়েছেন জেডি ভ্যান্স
বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ঈদে ঘরমুখো মানুষের জন্য
ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ মধ্যরাতে, আহত একাধিক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
পুকুরে ভাসছিল শিশুর লাশ নিখোঁজের চারদিন পর
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০১:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- ১৬৭ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ
























