ময়মনসিংহ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিবার কার্ড তথ্য সংগ্রহে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি বললেন রিজভী নালিতাবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা অনুষ্ঠিত ময়মনসিংহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বিমানমন্ত্রী শেরপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারে প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ছেলেদের মা*র*ধরের শিকার হয়ে নিজেকে শেষ করে দিলেন বাবা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

সন্তানদের কাছ থেকে প্রতিনিয়ত লাঞ্চনা ও মারধরের স্বীকার হয়ে অভিমানে বিষপান করেছে সুরেন গাইন (৮০) নামের এক বৃদ্ধ। ঘটনার পর থেকে ৬ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (২১ নভেম্বর) তিনি মারা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে। বৃদ্ধ সুরেন গাইন বাগান উত্তরপাড়া গ্রামের মতিলাল গাইনের ছেলে ও দুই ছেলে সন্তানের জনক।

সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার (১৬ নভেম্বর) পারিবারিক বিষয় নিয়ে সুরেন গাইনের সঙ্গে তার দুই ছেলে খোকন গাইন ও প্রদীপ গাইন এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাই মিলে বৃদ্ধ বাবার গায়ে হাত তোলে। এই কষ্ট সহ্য করতে না পেরে ওই দিন দিবাগত রাতে সুরেন গাইন ঘরে থাকা কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।

এসময় সুরেন গাইনের অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করে। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ৬ দিন চিকিৎসা শেষে সুরেন গাইন মারা যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী জানান, বৃদ্ধ সুরেন গাইন ও তার স্ত্রী আলাদাভাবে দুই ছেলের কাছে থাকতো। এ নিয়ে প্রায়ই দুই সন্তানের সঙ্গে থাকা খাওয়া নিয়ে মা-বাবার ঝগড়া হতো। যার কারণে মাঝে মাঝে দুই ছেলে তাদের মা-বাবাকে মারধর করতো। এই মারধর সহ্য করতে না পেরে সুরেন গাইন বিষপানে আত্মহত্যা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার কার্ড তথ্য সংগ্রহে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা

ছেলেদের মা*র*ধরের শিকার হয়ে নিজেকে শেষ করে দিলেন বাবা

আপডেট সময় ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪