চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে নেপাল টপ্পো (৫) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ বাড়ির মন্দিরের পাশের একটি পুকুর থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।নেপাল টপ্পো শেখপুরা গ্রামের দুলাল টপ্পোর ছেলে। গত ১৬ নভেম্বর নিজ বাড়ির পশ্চিম গলি থেকে হারিয়ে যায় নেপাল। পরে অনেক খোঁজাখুঁজির পর তার কোনো খোঁজ না পেয়ে ১৭ নভেম্বর গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার।গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
ময়মনসিংহ
,
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ত্রিশালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত
জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
ফজলুর রহমানের আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো জানিয়েছেন শামসুজ্জামান দুদু
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী
“ঈশ্বরগঞ্জ উপজেলার আমনধানের ভাম্পার ফলন ও ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কা”
ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী
প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী
বটিয়াঘাটায় বকেয়া বিদ্যুৎ বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একাধিক সংযোগ বিচ্ছিন্ন
চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
পুকুরে ভাসছিল শিশুর লাশ নিখোঁজের চারদিন পর
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ০১:৩৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- ২৭৯ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ



























