ময়মনসিংহ , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা ময়মনসিংহ জেলায় ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচি ও এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান গৌরীপুরে থাইল্যান্ডের রঙিন বিটরুট চাষে কৃষক আজিজুলের বাজিমাত! নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফারিণ সম্ভাবনার দোলাচলে

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

মাটি ও মানুষ ডেস্ক:

২০২৩ সালের সেপ্টেম্বর। তখনো মুক্তি পায়নি বলিউডের আলোচিত ছবি ‘লাপাতা লেডিস’। পশ্চিমবঙ্গের বিপ্লব গোস্বামীর গল্পে কিরণ রাও বানিয়েছেন প্রশংসিত ছবিটি। সেই বিপ্লব গোস্বামীর নির্মাণে বাংলা ছবি ‘পাত্রী চাই’-এ অভিনয়ের কথা ওঠে বাংলাদেশের তাসনিয়া ফারিণের।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শিল্পী বাছাই—সবই চূড়ান্ত হয়ে গিয়েছিল। এ বছর মার্চে ‘লাপাতা লেডিস’ মুক্তির পর বদলে যায় দৃশ্যপট। বলিউডে বিপ্লবের নামডাক ছড়িয়ে পড়ে। আর ঢাকা পড়ে যায় ‘পাত্রী চাই’ প্রসঙ্গ।৯ মাস পর অবশেষে মিলল নতুন তথ্য। বিপ্লব গোস্বামী এসেছিলেন বাংলাদেশে। জানালেন, বাংলায় নয়, ‘পাত্রী চাই’ হবে হিন্দিতে। প্রযোজনা প্রতিষ্ঠানও চূড়ান্ত।প্রাসঙ্গিকভাবেই পরের প্রশ্ন, ফারিণ কি থাকছেন হিন্দি ছবিটিতে? ধোঁয়াশা রেখে বিপ্লব গোস্বামী বলেন, “বাংলায় ছবিটার প্রস্তুতি নিয়েছিলাম। ফারিণ এবং কলকাতার কয়েকজন অভিনয়শিল্পীকেও নির্বাচন করেছিলাম। তবে ওই প্রযোজক আচমকা আর্থিক বিপর্যয়ে পড়েন। তাই প্রজেক্ট বাতিল হয়ে যায়। ‘লাপাতা লেডিস’-এর পর মুম্বাইতে যোগাযোগ বেড়েছে।সেই সুবাদে গল্পটা হিন্দিতে এক প্রযোজকের কাছে উপস্থাপন করি। তাঁর খুব পছন্দ হয়েছে। ছবিটা হচ্ছে, এটুকু নিশ্চয়তা দিতে পারি। তবে কাস্টিং পর্যায়ে আমরা এখনো যাইনি। সুতরাং কে থাকবেন, তা এখনই বলা সম্ভব নয়।”তবে বিপ্লব জানান, তাঁর ইচ্ছা দুই বাংলার অভিনয়শিল্পীদের নিয়ে ছবি বানানোর। ‘পাত্রী চাই’ সেই ছবি কি না, তা পরিষ্কার করেননি। তাই ছবিটি ফারিণের হাতছাড়া হয়ে গেল, নাকি আরো বড় সম্ভাবনা হয়ে আসছে, জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা

ফারিণ সম্ভাবনার দোলাচলে

আপডেট সময় ০২:১৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪