ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা কেবলই কথার কথা, ‘মব কালচার’ রুখতে সরকার ব্যর্থ: এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নালিতাবাড়ীতে জামায়াতের লিফলেট বিতরণ সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গৌরীপুরের কৃতি সন্তান তানজিন চৌধুরী লিলি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বগুড়ায় দুর্বৃত্তরা শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা।

বগুড়ার দুপচাঁচিয়ায় দুর্বৃত্তরা দড়ি দিয়ে হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে শ্বশুর ও পুত্রবধূকে হত্যা করেছে ।জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে গতকাল মঙ্গলবার (৮ জুলাই) রাতে এই জোড়া হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আফতাব হোসেন দুই ছেলে এবং দুই মেয়ে। দুই ছেলের মধ্যে বড় শাহজাহান, তিনি বেশ কয়েক বছর আগে সৌদি আরব চলে যান। তার স্ত্রী রিভা এক ছেলে নীরব এবং কন্যা মালিহাকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন।প্রতিদিনের মতো আফতাব হোসেন গতকাল মঙ্গলবার রাতে বাড়িতে তার ঘরে এবং পুত্রবধূ তার ৫ বছর বয়সী মেয়ে মালিহাকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকালে মালিহা তার পাশে হাত বাঁধা এবং গলায় ফাঁস অবস্থায় তার মাকে পড়ে থাকতে দেখে পাশের বাড়ির লোকজনকে খবর দেন। পরে এলাকাবাসী এসে ঘরের বাইরে রিভার শ্বশুর আফতাব হোসেনকেও হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখেন।দুজনকে মৃত দেখার পর তারা পুলিশকে খবর দেন। গৃহবধূ রিভার ঘরের আসবাবপত্রগুলো তছনছ করা দেখতে পান প্রতিবেশিরা।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে সেটির তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(নিহতরা হলেন- লক্ষ্মীমণ্ডপ গ্রামের মৃত পানা উল্লাহা প্রামাণিকের ছেলে অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আফতাব হোসেন (৭০) এবং সৌদি আরব প্রবাসী শাহজাহানের স্ত্রী রিভা আক্তার (২৮)।
 
আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

বগুড়ায় দুর্বৃত্তরা শ্বশুর ও পুত্রবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা।

আপডেট সময় ১২:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫