ময়মনসিংহ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিনা সুদে ব্যাংক ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে ব্যাংক আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন জানিয়েছেন সিইসি দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে বললেন আসিফ মাহমুদ ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন রিজভী স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া আমার ঠিক হয়নি বলেছেন রাশেদ খাঁন বৃষ্টিতে চট্টগ্রামে তীব্র ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা, এক সপ্তাহে আক্রান্ত পাঁচ শতাধিক ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, ব্যবসার খরচও কমবে বলেছেন অর্থমন্ত্রী নরসিংদীর রায়পুরায় শীর্ষ সন্ত্রাসী নুরুল ইসলাম ও হান্নান ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও শাস্তির দাবি পূর্বধলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

টেকনাফে শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার,মালয়েশিয়া পাচারের চেষ্টা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • ১১০০ বার পড়া হয়েছে

টেকনাফে শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার,মালয়েশিয়া পাচারের চেষ্টা

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়কালে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর) সকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়ায় এ অভিযান চালায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তবে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।উদ্ধার হওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ১২ জন শিশু। তারা সকলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

এ বিষয়ে ওসি গিয়াস উদ্দিন বলেন, ‘শনিবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়া এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জড়ো করে জিম্মিপূর্বক মুক্তিপণ আদায়ের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ থেকে ৪ জন দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা জনৈক সাইফুল ইসলামের বসত ঘরে তল্লাশি চালিয়ে ৩০ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। ’ওসি বলেন, ‘উদ্ধার হওয়ারা জানিয়েছেন দালাল চক্রের লোকজন মালয়েশিয়া পাচারের উদ্দেশে তাদের জড়ো করেছিল। পরে তাদের জিন্মি করে দালালরা মুক্তিপণ আদায় করছিল।’

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনা সুদে ব্যাংক ঋণ পাওয়ার সুযোগ দিচ্ছে ব্যাংক

টেকনাফে শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার,মালয়েশিয়া পাচারের চেষ্টা

আপডেট সময় ০১:১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪