ময়মনসিংহ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সীমান্ত; উৎপত্তিস্থল নিয়ে যা জানা যাচ্ছে শিক্ষায় নতুন দিগন্ত: পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরু প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আজ দুপুরে শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য নোয়াখালীতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে হত্যা: প্রধান আসামি যুবদল নেতা গ্রেফতার নির্বাচন কমিশন থেকে ১২৫ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ পূর্বধলায় বিজ্ঞান মেলা উদ্বোধন ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনাও ব্যর্থ: যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রচেষ্টা নিয়ে জেডি ভ্যান্সের বড় দাবি কোনো সমঝোতা ছাড়াই শেষ হলো ইরান-মার্কিন বৈঠক, জেডি ভ্যান্সের ফেরা নিয়ে জল্পনা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাড়তি নিরাপত্তা মধ্যরাতে এভারকেয়ারে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:২০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে নিরাপত্তা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমন তথ্য ছড়িয়ে পড়ার মধ্যেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দেখা গেছে।

গত সোমবার (১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে হঠাৎ করে হাসপাতালটির সামনে ব্যারিকেড স্থাপনসহ নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) এই বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অবস্থান জানানো হতে পারে।

এদিকে, সোমবার দিবাগত রাতে ১২ টা ৩৫ মিনিট হাসপাতালে খালেদা জিয়াকে দেখে বের হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিন রাতে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মির্জা ফখরুলকে নিয়ে চেয়ারপারসনের সিসিইউতে যান।

দায়িত্বশীল সূত্রের ভাষ্য, খালেদা জিয়া মহাসচিবের সঙ্গে হালকা কথা বলেছেন।

এর আগে চিকিৎসকদের বরাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, খালেদা জিয়াকে প্রেসক্রাইব করা ওষুধে সাড়া দিচ্ছে তার শরীর।

স্থায়ী কমিটির বৈঠক
সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক করেছে বিএনপি। বৈঠকে আগামী নির্বাচনের প্রচারণার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়েও কথা হয়েছে। বৈঠকে জানানো হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নেই।

বৈঠকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনও আলাচনা হয়েছে কিনা, জানতে চাইলে সরাসরি কোনও জবাব মেলেনি।

তবে জানা গেছে, চলতি মাসের প্রথম দিকেই দেশে ফিরছেন তারেক রহমান। আগামী কয়েকদিনের মধ্যে কাউন্টডাউন শুরু হবে। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকশেষে উপস্থিত সংবাদকর্মীরা প্রশ্ন করলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, “তারেক রহমান শিগগিরই ফিরবেন।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের বার্তা: আলোচনার টেবিল কখনো পরিত্যক্ত হয় না

বাড়তি নিরাপত্তা মধ্যরাতে এভারকেয়ারে

আপডেট সময় ০৯:২০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫