ময়মনসিংহ , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে বিক্ষোভ মেহেরপুরের গাংনীতে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:৪৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের দলীয় মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন দলীয় নেতাকর্মীরা।

গত সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে গাংনী শহরের বাসস্ট্যান্ড এলাকায় মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন মিল্টনপন্থী নেতাকর্মীরা। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। এর আগে সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মনোনয়ন তালিকা ঘোষণা করলে, আমজাদ হোসেনপন্থী নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন।

অন্যদিকে, মনোনয়ন না পাওয়ায় জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। রাত ৮টার দিকে ক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন। বিক্ষোভে বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন, ‘ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে তৃণমূলের জনপ্রিয় নেতা জাবেদ মাসুদ মিল্টনকেই মনোনয়ন দিতে হবে। যতক্ষণ পর্যন্ত মনোনয়ন পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে বিক্ষোভ মেহেরপুরের গাংনীতে

আপডেট সময় ০৯:৪৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫