ময়মনসিংহ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে নেত্রকোণা আওয়ামী লীগের নামে যেকোনো সাধারণ কর্মসূচিও বেআইনি বলে মন্তব্য করেছেন জাহেদ উর রহমান ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার বলেছেন হাসনাত আবদুল্লাহ পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকার পিছপা হয়নি বললেন জোনায়েদ সাকি অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বললেন জাহেদ উর রহমান সরকারি কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা তদারকি হচ্ছে জানিয়েছেন জাহেদ উর রহমান গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে তাদের গ্রেপ্তার করা হবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল করারও সুযোগ নেই জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান নালিতাবাড়ীতে দুই মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে বিক্ষোভ মেহেরপুরের গাংনীতে

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০৯:৪৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের দলীয় মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন দলীয় নেতাকর্মীরা।

গত সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে গাংনী শহরের বাসস্ট্যান্ড এলাকায় মেহেরপুর–কুষ্টিয়া মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন মিল্টনপন্থী নেতাকর্মীরা। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। এর আগে সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মনোনয়ন তালিকা ঘোষণা করলে, আমজাদ হোসেনপন্থী নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন।

অন্যদিকে, মনোনয়ন না পাওয়ায় জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। রাত ৮টার দিকে ক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন। বিক্ষোভে বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন, ‘ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে তৃণমূলের জনপ্রিয় নেতা জাবেদ মাসুদ মিল্টনকেই মনোনয়ন দিতে হবে। যতক্ষণ পর্যন্ত মনোনয়ন পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখাচ্ছে নেত্রকোণা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে বিক্ষোভ মেহেরপুরের গাংনীতে

আপডেট সময় ০৯:৪৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫