ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে বললেন জিল্লুর রহমান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০২:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে বলে মন্তব্য করেছেন রাজনীতি বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, “সামগ্রিকভাবে বিএনপির যে শক্তিমত্তা সেই জায়গা থেকে বিএনপি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ খানিকটা এগিয়ে। এগিয়ে এই অর্থে যে, আওয়ামী লীগ এখন দৃশ্যপটে নেই। সরকারের পতন হয়েছে। তাদের মোরাল স্ট্রেংথ খুব দুর্বল। নৈতিক অবস্থানটা খুবই দুর্বল। তারা কবে, কীভাবে রাজনীতিতে কামব্যাক করবে সেটা একটা বড় প্রশ্ন। বর্তমান সরকার তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত রেখেছে।”

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, “নির্বাচন হবে কি হবে না- এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ যখন তুঙ্গে, সেই আলোচনাটাকে বেশ খানিকটা স্তিমিত করে দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা। বিএনপির যে মনোনয়ন এটাকে একটা ভালো মনোনয়ন বলতে হবে। খুব বেশি বিতর্কের সুযোগ এখানে আছে মনে হয় না।”

তিনি বলেন, “বিএনপি ৬৭টির মতো আসন ফাঁকা রেখেছে। যেকোনও কারণেই হোক আপাতত ঘোষণা স্থগিত রেখেছে। মনোনয়নকে কেন্দ্র করে মনোনয়নপত্র কেনা, তফসিল ঘোষণার পর মনোনয়নের জন্য ইন্টারভিউ, প্রার্থীরা নিজেদের শক্তি প্রদর্শন সেই বিষয়গুলো এবার দেখা গেল না। অনেকে বলছেন যে, যারা মনোনয়ন পাননি বা দলের নেতৃত্বের কাছে যাদের আপাতত যোগ্য মনে হয়নি তাদের জন্য ভবিষ্যতে সময় আছে।”

জিল্লুর রহমান আরও বলেন, “বিএনপির বড় এডভান্টেজ হচ্ছে যে, এটি মুক্তিযোদ্ধাদের দল। বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, সেক্টর কমান্ডার একটা ফোর্সের অধিনায়ক। পরবর্তী সময় দেশের রাষ্ট্রপ্রধান, তার আগে সেনাপ্রধান। বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন সেটা বিএনপির সময়ই হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে বললেন জিল্লুর রহমান

আপডেট সময় ০২:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫