ময়মনসিংহ , রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে জানিয়েছেন ডিএমপি কমিশনার দ্বিতীয় দিনের অধিবেশন চলছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁওয়ের কেন্দ্রে প্রবেশ করে নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, যুবদল নেতা গ্রেপ্তার ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন মন্ত্রিত্ব আমার চাকরি নয়, ইবাদত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী সওম (আত্মসংযম): বিপ্লবের অনিবার্য চরিত্র শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গৌরীপুরে রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ট্রেনে ঈদের ফিরতি যাত্রা: আজ ২৫ মার্চের টিকিট মিলছে এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মীর স্নিগ্ধ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

চলমান রাজনৈতিক পরিস্থিতি ঘিরে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি।

গত রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম-জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি শতাধিক আসনে আংশিক এমপি প্রার্থীর তালিকা প্রকাশ করতে পারে। পরে অন্যান্য আসনের প্রার্থী তালিকা ধাপে ধাপে ঘোষণা করা হবে।

এ লক্ষ্যে সম্প্রতি দেশের তিনশ আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সব মিলিয়ে প্রায় দেড় হাজার মনোনয়ন প্রত্যাশী ওই আলোচনায় অংশ নেন।

দলের নীতিনির্ধারকরা জানান, প্রাথমিকভাবে ঘোষিত শতাধিক আসনের প্রার্থীদের পার্লামেন্টারি বোর্ডের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে জানিয়েছেন ডিএমপি কমিশনার

বিএনপি বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে

আপডেট সময় ০৯:১৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫