ময়মনসিংহ , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে যেই আসুক, ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায় নেইমারের বিরুদ্ধে সতীর্থকে পেটানোর অভিযোগ: তদন্ত শুরু করল সান্তোস ​ইউটিউবার তৌহিদ আফ্রিদির জামিন বহাল রাখলেন আদালত তপ্ত দুপুরে স্বস্তির বৃষ্টি? আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঢাকায় মাঠে মেজাজ হারানোয় বড় শাস্তির মুখে অধিনায়ক জ্যোতি আজ দুপুর থেকে বিদ্যুৎহীন সুনামগঞ্জ, ভোগান্তির আশঙ্কা কেরালার বাম দুর্গে বড় চমক: হিজাবি তরুণীর ঐতিহাসিক জয় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ হলে ছাত্রলীগের কমিটি ঘোষণা অমিত শাহের বিশেষ মিশন: পশ্চিমবঙ্গে বিজেপির ‘গেম চেঞ্জার’ ৬ মুখ হামজা চৌধুরী হঠাৎ ঢাকায় আসছেন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বেলা ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সাক্ষাৎ শেষে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) বঙ্গভবনে দুপুর ১২টায় এ সাক্ষাৎ হবে তাদের মধ্যে।

এর আগে গত সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য বঙ্গভবনে চিঠি দেয় নির্বাচন কমিশন।

 এরইমধ্যে তফসিল ঘোষণার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো আওয়ামী লীগকে ছাড়াই জাতীয় নির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন। জুলাই মাসের গণঅভ্যুত্থানে দলটির পতন ও পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে তাদের নিবন্ধন স্থগিত রয়েছে। এতে নৌকা প্রতীক ব্যালট পেপারে থাকছে না।

নিবন্ধন স্থগিত থাকায় দলটির নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগও থাকছে না। এবারের নির্বাচনে যুক্ত হচ্ছে প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
পাশাপাশি কোনো দল জোটবদ্ধ হলেও অন্য দলের প্রতীকে ভোট করার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন প্রায় ১৩ কোটি ভোটার। সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পশ্চিমবঙ্গে যেই আসুক, ভারতের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন গয়েশ্বর চন্দ্র রায়

বেলা ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

আপডেট সময় ১১:২৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫