ময়মনসিংহ , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ভাষা আন্দোলনই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল সূচনাবিন্দু বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন বিনিয়োগ বাড়বে ব্যবসাবাণিজ্যে:আমীর খসরু সরকারী-বেসরকারী সকল অফিস আদালতে প্রজ্ঞাপন, বিজ্ঞাপন, আদেশসহ যাবতীয় দাপ্তরিক কাজ মাতৃভাষা বাংলা করা হউক কঠিন চ্যালেঞ্জ মাদক নিয়ন্ত্রণ করা স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড় শহীদ মিনারে, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ড. ইফতেখারুজ্জামান অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দর থেকে চার দিনের মধ্যে পণ্য শুল্কায়নের নির্দেশ দিলেন ১৯৫২ সালে মাতৃভাষা পেলেও নাগরিকদের অধিকার আজও অধরা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ হবিগঞ্জে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই যোদ্ধা মাহাদী হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

আন্দোলনকারীরা জানান, মাহাদী হাসানকে মুক্তি না দেওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখা হবে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মাহদী হাসানকে নিঃশর্ত মুক্তির দাবি জানায়। শনিবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে মুক্তি না দিলে সারাদেশে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ ছাড়া মাহাদী হাসানের মুক্তির দাবিতে আগামীকাল রোববার বিকাল সাড়ে ৩টায় শাহবাগ মোড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ‘জুলাই মঞ্চ’ নামে একটি সংগঠন। একই সঙ্গে মাহাদী হাসানকে ‘অযৌক্তিকভাবে গ্রেপ্তার’-এর দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ও শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদী হাসানকে পুলিশ গ্রেপ্তার করে। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, আপাতত মাহদীকে হত্যা মামলায় নয়, অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানানো হয়েছে বলে জানান তিনি।

রিফাত রশিদ আরও বলেন, এদিকে আনঅফিশিয়াল সূত্রে পুলিশের ভেতর থেকে জানা গেছে— অভ্যন্তরীণ চাপের কারণেই মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে জুলাইয়ের ছাত্র-জনতার বিরুদ্ধে নির্বাচনকালীন সহিংসতার অভিযোগে সিরিজ গ্রেপ্তারের পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

আন্দোলনকারীরা স্পষ্ট করে বলেন, এক ঘণ্টার মধ্যে মাহদী হাসানকে মুক্তি দিতে হবে; অন্যথায় দেশজুড়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী

বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ হবিগঞ্জে

আপডেট সময় ০৯:১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬