ময়মনসিংহ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় শেরপুরের মজনু মিয়াকে সংবর্ধনা খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা সম্পন্ন পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বধলায় শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ দুই সমবায় সংগঠনকে সম্মাননা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নেত্রকোণায় কালীপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

গত ৮/১১/২০২৬ ইং, রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও সমবায়ীদের উদ্যোগে নানান কর্মসূচীর মধ্য দিয়ে সমবায় দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা গৌরীপুর উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম কাউসার জামান। সমবায়ী ওবায়দুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।

আলোচনা সভায় বক্তব্য দেন গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুল ইবনে আইয়ুব, উপজেলা একাডেমীক সুপারভাইজার কমল কুমার রায়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়ারেসাত আল আমিন, এডরা বাংলাদেশ গৌরীপুর এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার যোয়েল শিকদার, সমবায়ী হোসনেআরা বেগম, কামরুন্নাহার বেগম, নয়ন কুমার ঘোষ, মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।

পরে উপজেলা পর্যায়ে মানব উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: ও ধূরুয়া মহিলা উন্নয়ন সমবায় সমিতি লি: কে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও বিশেষ অবদান রাখায় ৪টি সমিতি ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় আরও ৬৫টি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

আপডেট সময় ০২:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬