ময়মনসিংহ , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পূর্বধলায় শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পূর্বধলায় জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ দুই সমবায় সংগঠনকে সম্মাননা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ নেত্রকোণায় কালীপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ময়মনসিংহে ড্যাব কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহের জাতীয় সমবায় দিবস উপলক্ষে পণ্যমেলা, রেলি এবং আলোচনা সভা অনুষ্ঠিত এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের ৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে কর্মসূচিটি পালিত হয়।

গত রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় পূর্বধলা উপজেলা সদরের হেলিপ্যাড মাঠ থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি পূর্বধলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বধলা সরকারি কলেজ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, আনোয়ারুল ইসলাম (আনার) ও সেলিম উদ্দিন।

এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার ও জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালি ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষা পেয়েছিল। আজকের দিনে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সুদৃঢ় ভূমিকা রাখতে হবে।”

তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় মানসুরা আলমের নির্দেশনায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় ০১:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬