ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মিত্র দলগুলোকে ৫০ আসন ছাড় দেবে বিএনপি বললেন হাফিজ উদ্দিন

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামবে দলটি, পিআর নিয়ে জলঘোলা বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা।

যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোকে অর্ধশত আসন ছাড়তে প্রস্তুত বিএনপি- এমন তথ্যও জানিয়ে তিনি বলেন, প্রার্থিতা পেতে হলে প্রতিযোগিতায় থাকতে হবে জনপ্রিয়তা।

বিএনপির নির্বাচন নিয়ে পরিকল্পনার বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনকে এসব তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৭০ ভাগ আসনে একক প্রার্থী দিতে চায় তার দল। এরই মধ্যে অর্ধেক আসনে নির্ধারণ করা হয়েছে প্রার্থী। বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। দ্রুতই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বিএনপি।

জামায়াতকে এখনও শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, ‘পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল।’

এদিকে এনসিপি ও গণঅধিকার একীভূত হওয়ার আলোচনাকে শুভকামনা জানিয়ে বিএনপি এ নেতা জানান, নির্বাচনের মাঠে তারা বিএনপির ভাবনায় নেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

মিত্র দলগুলোকে ৫০ আসন ছাড় দেবে বিএনপি বললেন হাফিজ উদ্দিন

আপডেট সময় ১২:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫