ময়মনসিংহ , রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনুষ্ঠান স্থগিত জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা দেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, তারা আসছে ভোটের জন্য বলেছেন মির্জা ফখরুল আমিরের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে বললেন জামায়াত শিক্ষকের পদ দীর্ঘদিন খালি অর্ধলক্ষাধিক , পাঠদান ব্যাহত সব পদ থেকে বহিষ্কার বিএনপির ৪৩ নেতাকে পথসভায় ইট নিক্ষেপ হান্নান মাসউদের, আহত ২ আল্লাহর কাছে ক্ষমা চাও, মা-বোনদের ইজ্জত রক্ষায় আমরা চুপ করে থাকবো না:ডা. শফিকুর রহমান প্রচারণায় কোকোর স্ত্রী ‘আমি ভাইয়ার জন্য এসেছি’, ডাকসুর সর্বমিত্র সরে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলেন নেত্রকোনা -৫ আসনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন আলহাজ্ব আবু তাহের তালুকদার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

মূল পর্ব শুরু জামায়াতের জাতীয় সমাবেশের

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকাল থেকেই চলছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম অধিবেশন।

আজ শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা। এরপর ইসলামি ভাবধারর সংগীত ও জুলাই গণঅভ্যুত্থানের গান পরিবেশন করা হয়।

বিরতির পর দুপুর ২টায় কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়েছে সমাবেশের মূল পর্ব। এরই মধ্যে জামায়াতের সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আশপাশের এলাকাও কানায় কানায় পূর্ণ।

মঞ্চে আরও উপস্থিত আছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবিতে এই সমাবেশ করছে জামায়াত।

দলটির সাত দফা দাবির মধ্যে রয়েছে- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ; সকল গণহত্যার বিচার; প্রয়োজনীয় মৌলিক সংস্কার; জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন; জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন; পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা করা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

অনুষ্ঠান স্থগিত জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা

মূল পর্ব শুরু জামায়াতের জাতীয় সমাবেশের

আপডেট সময় ০২:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫