ময়মনসিংহ , সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ১৮ ঊর্ধ্ব সবাইকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বলেছেন নাহিদ ইসলাম ইউপি সদস্যের স্বামীকে গুলি করে হত্যা, আহত ১ নরসিংদীতে সোনার দাঁড়িপাল্লা উপহার দিলেন সমর্থক শিশির মনিরকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না জানিয়েছে ইসি জামায়াত আমির আজ ঢাকার একাধিক জায়গায় গণসংযোগ করবেন আজ তারেক রহমানের নির্বাচনী জনসভা রাজধানীর ৮ স্থানে ১১ ফেব্রুয়ারিও নির্বাচন ও গণভোট ঘিরে দূরপাল্লার বাস চলবে প্রধান উপদেষ্টা আজ উপদেষ্টা ও সচিবদের সঙ্গে বৈঠক করবেন ১১০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে বডি ওর্ন ক্যামেরা নেত্রকোনায়
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাজশাহীতে মাউশির এমপিও আবেদনের কার্যক্রম সচল, মেয়াদ বেড়েছে রোববার পর্যন্ত

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ০১:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে পরিচালকের অনুপস্থিতিতে কলেজশিক্ষকদের এমপিওর (মান্থলি পেমেন্ট অর্ডার) আবেদনের প্রক্রিয়া সচল রাখার জন্য সহকারী পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে আবেদনের সময় ১৭ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মাউশির এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।গত মঙ্গলবার মাউশির সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) যুগ্ম প্রকল্প পরিচালক অধ্যাপক সামসুন নাহার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ‘এমপিও কার্যক্রম সচল রাখার জন্য পরিচালক ও উপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত আলমাছ উদ্দিন, সহকারী পরিচালক, রাজশাহী আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর পরিচালক ও উপপরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। একই সঙ্গে রাজশাহী অঞ্চলের এমপিও কার্যক্রমের মেয়াদ আগামী ১৭ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।’বর্তমানে মাউশির রাজশাহী কার্যালয়ে কোনো পরিচালক নেই। এই এমপিওতে আবেদনের শেষ তারিখ ছিল গত মঙ্গলবার। ভুক্তভোগী শিক্ষকেরা গত সোমবার মাউশির রাজশাহী কার্যালয়ে পরিচালক নিয়োগ এবং স্থগিত এমপিও ছাড় করার অন্য কাউকে দায়িত্ব দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। এ বিষয়ে মঙ্গলবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘রাজশাহীতে মাউশির পরিচালক পদ ফাঁকা, এমপিওতে আবেদনের জন্য শিক্ষকদের অবস্থান কর্মসূচি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজ মধ্যরাত থেকে নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

রাজশাহীতে মাউশির এমপিও আবেদনের কার্যক্রম সচল, মেয়াদ বেড়েছে রোববার পর্যন্ত

আপডেট সময় ০১:১৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪