ময়মনসিংহ , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে বলেছেন মির্জা ফখরুল নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না বলেছেন সারজিস আলম শবে বরাতে দেশ, তারেক রহমানের জাতিসহ মুসলিম বিশ্বের উন্নতি কামনা লক্ষ্মীপুরে আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে আজ কাইয়ুমের প্রার্থিতা নিয়ে নাহিদের রিট শুনানি দুর্বৃত্তদের আগুন হাসনাতের ব্যানারে, নির্বাচনী এলাকায় উত্তেজনা ফজরের নামাজ পরে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট নিশ্চিত করতে হবে বলেছেন আসিফ মাহমুদ আবহাওয়া অধিদপ্তর রাজধানীর তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রধান উপদেষ্টার আহ্বান প্রার্থনার ভূমিকম্পে কাঁপলো দেশ ভোররাতে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রাষ্ট্রপতি ২ দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

দুই দিনের সরকারি সফরে আগামী শনিবার (৮ নভেম্বর) পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

সফরসূচি অনুযায়ী, আগামী শনিবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।

আরিফপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত ও পরে রাষ্ট্রপতির নিজ বাসভবনে অবস্থান, নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।

সফরের শেষ দিন আগামী রবিবার (৯ নভেম্বর) সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, পাশাপাশি পাবনা জেলা প্রশাসককে প্রশাসনিক ব্যবস্থার সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার কথাও উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে বলেছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ২ দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন

আপডেট সময় ১২:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫