ময়মনসিংহ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মোংলায় এক দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু জানিয়েছেন শিক্ষামন্ত্রী জামায়াতের ওপর বিএনপির লোকেরা আক্রমণ করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আখতারুজ্জামান ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার বলেছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘ব্লু টাইড’; কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের হারিয়ে চমক শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, ৯৯ জন পেলেন আর্থিক সহায়তা পূর্বধলায় শিক্ষকদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, অস্ত্রের মুখে পদত্যাগের দাবি নাকচ বিএনপি নেতা সেলিম উদ্দিনের শার্শায় গোগা সীমান্তে বিজিবির অভিযান: ৪৮৬ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নিজ দলের নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ জানতে হটলাইন চালু করেছেন সংসদ সদস্যে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সাধারণ মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে একটি বিশেষ হটলাইন চালু করেছেন। হোয়াটসঅ্যাপভিত্তিক এই হটলাইনের নম্বর +৮৮০ ১৪০০-০৬০০০৪।

ঘোষণায় বলা হয়েছে, আড়াইহাজার এলাকায় কোনো ব্যক্তি যদি বিএনপি বা এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দ্বারা ক্ষতিগ্রস্ত বা হয়রানির শিকার হন, তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাঠানোর সময় সংশ্লিষ্ট ঘটনার ছবি, ভিডিও বা অডিওসহ প্রমাণাদি যুক্ত করতে বলা হয়েছে।

হটলাইন ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে বলা হয়, এই নম্বরে কল না করে শুধুমাত্র টেক্সট মেসেজ পাঠাতে হবে। ব্যক্তিগত আক্রোশ থেকে মিথ্যা অভিযোগ না করার জন্যও সতর্ক করা হয়েছে। প্রতিটি অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকবিরোধী কার্যক্রমে জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কানাইঘাট পুলিশের সাফল্য: মানবপাচার ও হত্যাচেষ্টা মামলার ৩ আসামি গ্রেপ্তার

নিজ দলের নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ জানতে হটলাইন চালু করেছেন সংসদ সদস্যে

আপডেট সময় ১১:৩০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬