ময়মনসিংহ , শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সব ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়েছে সরকার বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়াতে চীনকে বাণিজ্যমন্ত্রীর আহ্বান আসলাম চৌধুরীর প্রার্থিতার বিরুদ্ধে আপিল শুনানি ৯ জুন বদলে যাচ্ছে সময়সূচি: ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে বছরের শেষ দিনে ​ট্রাইব্যুনালে দীপু মনি, শাকিল আহমেদ ও মোজাম্মেল বাবু: শাপলা চত্বর হত্যাকাণ্ডে শুনানি জামায়াত সেক্রেটারি মালয়েশিয়া গেলেন মধ্যরাতে ঢাবির হলে শিক্ষার্থীদের বিক্ষোভ পূর্বধলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির হচ্ছে জানিয়েছেন ভ্যান্স কর্ণাটকের স্কুলগুলোতে হিজাব পরার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের চকপাড়া গ্রামে জাহাঙ্গীর আলম (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (২২ মার্চ) সকালে নিজ শয়নকক্ষ থেকে তাজুল ইসলাম খানের ছেলে জাহাঙ্গীরের নিথর দেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ঘরের দরজা দীর্ঘক্ষণ ভেতর থেকে বন্ধ দেখে পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। পরে টিনের বেড়ার ফাঁক দিয়ে জাহাঙ্গীরকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আল আমিনের সহায়তায় পূর্বধলা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
​পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মাঝেমধ্যেই মানসিক ভারসাম্যহীন আচরণ করতেন এবং প্রায়ই বাড়ি থেকে নিখোঁজ থাকতেন। তাঁর স্ত্রী বর্তমানে জীবিকার প্রয়োজনে ঢাকায় গৃহকর্মীর কাজ করছেন। জাহাঙ্গীরের স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চেয়েছে সরকার

পূর্বধলায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:২২:০২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬