ময়মনসিংহ , শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা ময়মনসিংহ জেলায় ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচি ও এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান গৌরীপুরে থাইল্যান্ডের রঙিন বিটরুট চাষে কৃষক আজিজুলের বাজিমাত! নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

রিকশাচালকদের সুখবর দিলো আস-সুন্নাহ ফাউন্ডেশন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

রিকশাচালকদের জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করেছে সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এ কর্মশালা। এটি অনুষ্ঠিত হবে ফাউন্ডেশনের নিজস্ব অডিটোরিয়ামে (প্লট-৬২–৬৪, রোড-৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা)।

প্রশিক্ষণ শেষে প্রত্যেককে দেয়া হবে একটি টি-শার্ট ও একটি শীতের হুডি, এবং অংশগ্রহণকারীদের মধ্য থেকে জীবনমান উন্নয়নে অগ্রণী হিসেবে নির্বাচিত একজন রিকশাচালককে করানো হবে ওমরা।
 
প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, তিনি আচার-আচরণ ও পারিবারিক দায়িত্ব বিষয়ে প্রশিক্ষণ দেবেন।
 ইসলামে শ্রমের মর্যাদা ও হালাল উপার্জনের গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ দেবেন মিরপুর মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, রিকশাচালকদের স্বাস্থ্যঝুঁকি ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেবেন জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশরাফুল আলম সুমন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল প্রকৌশলী সাবির আহম্মেদ প্রশিক্ষণ দেবেন স্বল্প আয়ে সংসার পরিচালনা ও সঞ্চয়ের উপায় বিষয়ে।
 
এছাড়া রাস্তায় নিরাপত্তা ও ট্র্যাফিক আইন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেবেন ট্র্যাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা।
৭০০ আসনবিশিষ্ট নিজস্ব অডিটোরিয়ামে বছরব্যাপী বিভিন্ন পেশাভিত্তিক দাওয়াতি কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, এই অডিটোরিয়ামে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, শিক্ষার্থী, ব্যাংকার, আইনজীবী, গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য দীনি দিকনির্দেশনা, মোটিভেশন ও জীবনমান উন্নয়নমূলক ভিন্ন ভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা

রিকশাচালকদের সুখবর দিলো আস-সুন্নাহ ফাউন্ডেশন

আপডেট সময় ০১:৪১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫