ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম আজ প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করবেন বাংলা‌দে‌শের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে খামার পুড়ে ছাই, নিঃস্ব কৃষক শিবচরে আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা , দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশেষ অভিযান মোহাম্মদপুর-আদাবরে , আটক ১০০ গ্যাসপাম্পের বিস্ফোরণে দগ্ধ বেড়ে ১৬ কক্সবাজারে অসুস্থ হয়ে হাসপাতালে সঞ্জয় লীলা বানসালি শ্রীলঙ্কান তরুণী ফেনীতে প্রেমের টানে, ইসলাম গ্রহণ করে বিয়ে ঢাকার বাইরে বদলির সিদ্ধান্ত প্রত্যাহার বাংলাদেশ ব্যাংকের ৩ কর্মকর্তাকে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লালমনিরহাট আজহারির মাহফিলের আগের রাতেই কানায় কানায় পূর্ণ মাঠ

  • স্টাফ রির্পোটার
  • আপডেট সময় ১২:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে আজ শনিবার আলোচনা করবেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি। এই মাহফিলকে ঘিরে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাহফিলের ময়দান। দূরদূরান্ত থেকে আসা লোকজন চাদর-কম্বল নিয়ে রাতের কনকনে শীতের মধ্যে মাঠেই রাত্রিযাপন করেছেন। রাতেই প্রায় ২ লাখ মানুষের সমাগম হয়েছে মাহফিল ময়দানে। আর সকাল থেকে মানুষের এই চাপ আরও বাড়তে শুরু করেছে।

লালমনিরহাট পৌঁছার পর  আজ জোহরের নামাজের পর বয়ান শুরু করবেন আজহারি। সন্ধ্যার আগেই শেষ করার কথা রয়েছে।

‘ইসলামিক সোসাইটি লালমনিরহাট’ নামে একটি সংগঠনের ব্যানারে মাহফিলটির আয়োজন করা হয়েছে। আয়োজকরা জনসমাগম বিবেচনা করে দর্শকদের জন্য চারটি মাঠ প্রস্তুত করছে। জেলার সবচেয়ে বড় সোহরাওয়ার্দী মাঠে করা হচ্ছে মূল মঞ্চ। এ ছাড়া কালেক্টরেট, সিপি স্কুল মাঠ ও নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে জেলা স্টেডিয়াম মাঠ। এলইডি স্ক্রিনের মাধ্যমে অন্য মাঠগুলোতে প্রচার করা হবে বয়ান।

মাহফিলের সভাপতি আব্দুল হাকিম বলেন, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিদের বক্তব্য শুনতে পারবেন মানুষ।

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মিজানুর রহমান আজহারির মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আনসার, পুলিশ, র‌্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় ৫ হাজার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আহসান মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করল বিএনপি বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম

লালমনিরহাট আজহারির মাহফিলের আগের রাতেই কানায় কানায় পূর্ণ মাঠ

আপডেট সময় ১২:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫