ময়মনসিংহ , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জগন্নাথপুরে জাকজমকপূর্ণ নৌকা বাইচে জনস্রোত, সেমিফাইনাল শেষে স্থগিত ফাইনাল ঝালকাঠির বাসন্ডা বেইলি সেতু: ১০ বছর ধরে ‘ঝুঁকিপূর্ণ’, জোড়াতালিতে চলছে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বাই সাইকেলে ঘুরে ক্রাচে ভর করে পত্রিকা বিলি করে পূর্বধলার কাশেম এইচএসসির স্থগিত পরীক্ষা: অংশ নিতে যা করতে হবে শিক্ষার্থীদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস আজ: শুরু হলো নতুন দায়িত্ব পালন অপেক্ষার অবসান? জেনে নিন কবে প্রকাশ হতে পারে এসএসসি ও সমমানের ফল বাংলাদেশিরা ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশে ভ্রমণ করতে পারবেন পূর্বধলায় কালী মন্দিরের দুই কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত; সম্প্রীতি ও উন্নয়নের বার্তা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বাংলা‌দে‌শের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১০:০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। গত সোমবার কুয়ালালামপুরের উইসমা পুত্রায় আয়োজিত এক ইফতার মাহফিলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের আমন্ত্রণে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল।

সাক্ষাৎকালে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিজয়ী দলের নেতাকে অভিনন্দন জানানো এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে টেলিফোন করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও বাংলাদেশের প্রতিনিধিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

উইসমা পুত্রায় আয়োজিত এই ইফতার মাহফিলে মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে হাইকমিশনার বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন যা মালয়েশিয়ায় বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, এমন তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা‌দে‌শের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স‌ঙ্গে

আপডেট সময় ১০:০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬