ময়মনসিংহ , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা ময়মনসিংহ জেলায় ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচি ও এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান গৌরীপুরে থাইল্যান্ডের রঙিন বিটরুট চাষে কৃষক আজিজুলের বাজিমাত! নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

লিডের পথে বাংলাদেশ জাকের ও মিরাজের জুটিতে

এক সময় সকলে ধরেই নিয়েছিল, এই টেস্ট ম্যাচটি ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুটাও এমনই করেছিলো শান্তর দল। তবে ৬ উইকেট হারানোর পর দলকে টেনে তোলেন জাকের আলী এবং মেহেদী হাসান মিরাজ। তাদের জুটি বাংলাদেশকে শুধু ইনিংস ব্যবধানে হার থেকেই বাঁচায়নি, তার পাশাপাশি দলকে লিডের দিকেও এগিয়ে নিয়ে যাচ্ছে।

এরই মধ্যে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে দুই দল। তার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ২০১ রান। এখনও ১ রানে পিছিয়ে আছে টাইগাররা।

জাকের আলী ৩০ এবং মেহেদী মিরাজ ৫৫ রানে অপরাজিত আছেন। মেহেদী মিরাজ পেয়েছেন ক্যারিয়ারের নবম টেস্ট ফিফটি। দুইজন মিলে গড়েছেন ৮৯ রানের অপরাজিত জুটি।  

তবে তৃতীয় দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। রাবাদার এক ওভারেই ফিরে যান মাহমুদুল হাসান এবং মুশফিকুর রহিম। এরপর অল্পতেই ফিরে যান লিটন দাসও। তবে এরপর দলের হাল ধরেন জাকের আলী এবং মেহেদী মিরাজ।

প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে করে ৩০৮ রান। ২০২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে এখন ইনিংস ব্যবধানে হারের খুব কাছে টাইগাররা। কিছুদিন আগেই ভারতের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এসেছে বাংলাদেশ।   
 
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা

লিডের পথে বাংলাদেশ জাকের ও মিরাজের জুটিতে

আপডেট সময় ১২:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪