ময়মনসিংহ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ করতে হবে জানিয়েছে ঢাবি ছাত্রদল ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ জানিয়েছেন মাহদী আমিন দেশ সংকটে পড়লেই মানুষ তা উত্তরণের দায়িত্ব বিএনপির ওপর দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত আগের বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম বললেন স্থানীয় সরকারমন্ত্রী আসিফ মাহমুদের অবস্থা এখন, ‘চোরের মায়ের বড় গলা’ বলে মন্তব্য করেছেন রাশেদ খান ​ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় কাল: আদালত চত্বরে কড়া নিরাপত্তা রাষ্ট্রপতি মির্জা ফখরুল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন নেত্রকোনায় জেলা আইনশৃঙ্খলা কমিটি ও অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শুরু হচ্ছে সিএমএম আদালতে ভার্চুয়াল শুনানি

বলা হয়েছে, আদালতে আসামি হাজির করার ক্ষেত্রে প্রায়ই ঘটে হামলার ঘটনা। যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।

গেল বছরের ১৪ আগস্ট রিমান্ড শুনানির জন্য ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে। এসময় আদালত প্রাঙ্গণে হামলা, ডিম ও জুতা নিক্ষেপ করা হয় তাদের ওপর। একইভাবে আদালত প্রাঙ্গণে হেনস্থার শিকার হন সাবেক এমপি মমতাজ বেগম, দীপু মন্ত্রী, হাসানুল হক ইনু, গণমাধ্যমকর্মী শাকিল-রূপাসহ অনেকে।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মো. তারেক জুবায়ের বলেন, নিরাপত্তা ঝুঁকির কারণে আমাদের অনেক ফোর্স মোতায়েন করতে হয়। এজন্য অনেক ক্ষেত্রে সাধারণের একটা জনরোষও থাকে। নিরাপত্তার ঝুঁকি মোকাবিলার ক্ষেত্রে আদালতে এ পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।

এ অবস্থায় ঝুঁকিপূর্ণ আসামিদের নিরাপত্তা বিবেচনায় ৬ আগস্ট ভার্চুয়াল শুনানির আদেশ সাক্ষর করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম মুস্তাফিজুর রহমান। আদেশমতে, কারাগারে রেখেই জঙ্গি, ভয়ংকর সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তায়নে অভিযুক্তদের মামলার শুনানি করা হবে।

মুখ্য মহানগর হাকিম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন,আসামিদের সুরক্ষা এবং আদালতের সময় বাঁচানোর জন্য এই আসামিদের আদালতে উপস্থিত না করেই শুনানির মাধ্যমেই তাদের জামিন ও অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য মাননীয় আদালত নির্দেশ দিয়েছেন।

ভার্চুয়াল শুনানির জন্য ঢাকার সিএমএম আদালতের ২৮ নম্বর এজলাস কক্ষ ডিজিটাল কোর্ট রুম হিসেবে প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এই পদ্ধতিতে শুনানি শুরু হবে বলে জানান আইনজীবীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত বলে মন্তব্য করেছেন স্পিকার

শুরু হচ্ছে সিএমএম আদালতে ভার্চুয়াল শুনানি

আপডেট সময় ১২:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫