ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জরুরি সহায়তা হিসেবে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা বলেছেন প্রধানমন্ত্রী ​শামীম ওসমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ: আদালতের কাঠগড়ায় ১২ জন সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ সন্ধ্যা ৬টার মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত ভিয়েনা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০১:১২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

Collected Photo

অনলাইন নিউজ-

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে অস্ট্রিয়ার ভিয়েনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে দলটির নেতাকর্মীরা।

গতকাল মঙ্গলবার ভিয়েনার হেলবেগটাসে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল।এ সময় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহি দাস সাহা, গাজী মোহাম্মদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবুর হোসেন, সাংগঠনিক-সম্পাদক আমিনুল ইসলাম কাঞ্চন এবং বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথি এম নজরুল ইসলাম বলেন, চেপে বসা তত্ত্বাবধায়ক সরকার মিথ্যা মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পর সাহসী রাজনীতির পারিবারিক ঐতিহ্য ও সংগ্রামের ইতিহাসকে মুছে ফেলার কুৎসিত-নির্মম ও ভয়াবহ চক্রান্ত করেছিল।

শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত ভিয়েনা

এই প্রতিক্রিয়াশীল চক্র চেষ্টা করেছে সংকীর্ণ রাজনীতির হীনম্মন্যতার ছদ্মাবরণে বঙ্গবন্ধু কন্যার ভাবমূর্তি নস্যাৎ করতে।তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে দেশের মানুষের পাশাপাশি প্রবাসেও আমরা আন্দোলন করেছি।গণমানুষের আন্দোলনের মুখে ২০০৮ সালের ১১ জুন অপশক্তি তাকে মুক্তি দিতে বাধ্য হয়। তার মুক্তিতে সেদিন যেন মুক্তি পেয়েছিল গণতন্ত্র। ১১ জুন তাই গণতন্ত্রের মুক্তির দিন।সভাপতির বক্তব্যে খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, ২০০৭ সালের ১৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারারুদ্ধ করার মধ্য দিয়ে মূলত: গণতন্ত্রকে কারারুদ্ধ করা হয়েছিল।শেখ হাসিনার মুক্তির মধ্য সেদিন গণতন্ত্র মুক্তিপায়।অনুষ্ঠানের শেষ পর্বে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন প্রার্থনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালের কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য নয় জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত ভিয়েনা

আপডেট সময় ১২:০১:১২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪