ময়মনসিংহ , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্ষমতাবানকে প্রশ্ন করা সাংবাদিকের কাজ বলেছেন কাদের গনি চৌধুরী পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় শিশুর করুণ মৃত্যু ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কে বাস খাদে, আহত অন্তত ১৫ কারাগারের ভেতর থেকে টিকটক ও ভিডিও প্রচারের জেরে একসঙ্গে ৫০ কারারক্ষীকে তলব! পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহের গৌরীপুরে, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত জামায়াত কখনোই গুপ্ত ছিল না বললেন গোলাম পরওয়ার নবীদের জীবন থেকে শেখার মতো ৫টি মূল্যবান শিক্ষা দ্বীনি শিক্ষা ও জ্ঞান অর্জন: যে চার প্রকার জ্ঞান সবার জন্য জানা ফরজ পূর্বধলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিল মাইক্রোবাস, আহত ৮ জন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় শিশুর করুণ মৃত্যু

​নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারিয়া আক্তার প্রীতি (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।​গত শনিবার (১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে উপজেলা সদরের থানা রোডের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আবুল কালামের মেয়ে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মারিয়া দুপুরে তার বাবার সঙ্গে নয়াপাড়া এলাকার একটি দোকানে আসে। কেনাকাটার একপর্যায়ে শিশুটিকে রাস্তার দক্ষিণ পাশে রেখে তার বাবা উত্তর পাশের একটি দোকানে যান। এ সময় শিশুটি বাবাকে অনুসরণ করে হঠাৎ রাস্তা পার হতে দৌড় দিলে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
​দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতাবানকে প্রশ্ন করা সাংবাদিকের কাজ বলেছেন কাদের গনি চৌধুরী

পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় শিশুর করুণ মৃত্যু

আপডেট সময় ০২:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬