ময়মনসিংহ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অবাক কাণ্ড! পারিবারিক কবরস্থানকে ঢাল বানিয়ে চলছিলো গাঁজার চাষ, আটক ১ চট্টগ্রামজুড়ে চরম দুর্ভোগ: গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ও শিল্প উৎপাদন দীর্ঘ অপেক্ষার অবসান: এই প্রথম চালু হলো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া! প্রবাসী আয়ে বড় উল্লম্ফন: জুলাই মাসেই দেশে এলো রেকর্ড ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স! গোপনীয়তা ভেঙে ঝটিকা মিছিলের চেষ্টা! নিষিদ্ধ ছাত্রলীগের ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে কড়া মামলা “ওজন ১১০ কেজি হলেও কোনো বাধা নেই!”: শৌভিককে নিয়ে চাঞ্চল্যকর উড্ডয়নের অনুমতি পবিপ্রবিতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা: ঘুষসহ বিভিন্ন অভিযোগে উপ-রেজিস্ট্রার বরখাস্ত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন: রাজধানী মাতাতে আসছে দুই বিশাল কনসার্ট! পূর্বধলায় চাঞ্চল্যকর কাকন হত্যা মামলার মূল হোতা বসুন্ধরা থেকে গ্রেপ্তার নেত্রকোণায় “ভূমি ব্যবস্থাপনা কোর্স–২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অবাক কাণ্ড! পারিবারিক কবরস্থানকে ঢাল বানিয়ে চলছিলো গাঁজার চাষ, আটক ১

বাড়ির উঠানে পারিবারিক কবরস্থান। দূর থেকে দেখে বোঝার উপায় নেই সেই কবরস্থানের ঝোপঝাড়ের আড়ালে পরম যত্নে বেড়ে উঠছিল একটি সুবিশাল গাঁজার গাছ। দিনমজুরের আড়ালে কবরস্থানেই গাঁজা চাষ করে আসছিলেন মো. সিরাজুল ইসলাম (৪০)।

গত রোববার (২ আগস্ট) রাতে বগুড়ার গাবতলী উপজেলার আকন্দপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১২ ফুট উঁচু গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত ফরিদ ফকিরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৯টার দিকে সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় ডিএনসি। অভিযানে সিরাজুলের পারিবারিক কবরস্থানের ভেতর একটি গাঁজার গাছের সন্ধান পাওয়া যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে সেখান থেকে ১২ ফুট উঁচু একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার করে তা জব্দ করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে সিরাজুল দাবি করেন, স্থানীয় এক মাদক কারবারির কাছ থেকে প্রায় দুই বছর আগে চারা সংগ্রহ করে গোপনে কবরস্থানে তা রোপণ ও পরিচর্যা করে আসছিলেন।

তিনি বলেন, রোববার রাতেই উদ্ধার করা গাঁজার গাছ, রাসায়নিক পরীক্ষার জন্য সংগৃহীত আলামত ও আলামতের জব্দতালিকাসহ আসামিকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাবতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাক কাণ্ড! পারিবারিক কবরস্থানকে ঢাল বানিয়ে চলছিলো গাঁজার চাষ, আটক ১

অবাক কাণ্ড! পারিবারিক কবরস্থানকে ঢাল বানিয়ে চলছিলো গাঁজার চাষ, আটক ১

আপডেট সময় ১১:৩০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬