ময়মনসিংহ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি এসি সোহেল কারাগারে: অর্থ আত্মসাতের মামলার রায় ইরানের অবরুদ্ধ অর্থ এবার কাজে লাগবে জরুরি পণ্য ক্রয়ে সালমানের ভাবমূর্তি ফেরানোর উদ্যোগে নতুন মোড় ​প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই এইচএসসি কেন্দ্রগুলোতে এবার নজরদারি করবে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে বলছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ​ক্রিকেট উন্মাদনা: বাংলাদেশে আসছে পাকিস্তান, খেলবে ৫ ওয়ানডের সিরিজ ​৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান ​জুলাই মাসের এলপিজির নতুন দর ঘোষণা আজ বিকেলে
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ইনকিলাব মঞ্চের ডাক

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

শরিফ ওসমান হাদি’র উপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। 

গত রোববার (১৪ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। মঞ্চের কর্মী ও হাদির পরিবার মিলে প্রায় অর্ধকোটি টাকা ধার করে এই ব্যবস্থা করেছেন এবং এখন পর্যন্ত সরকারের কোনো সহায়তা নেননি। চিকিৎসকদের মতে, পরিবার বা রাষ্ট্র চাইলে তাকে বিদেশে নেওয়া সম্ভব।

 কেন্দ্রীয় শহীদ মিনারে আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগ দেবে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।

এর আগে শনিবার,ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দলগুলো। সেসময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ইনকিলাব মঞ্চের ডাক

আপডেট সময় ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫