ময়মনসিংহ , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা ময়মনসিংহ জেলায় ব্র্যাক এর বিভিন্ন কর্মসূচি ও এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ব্যারিস্টার জাইমা রহমান গৌরীপুরে থাইল্যান্ডের রঙিন বিটরুট চাষে কৃষক আজিজুলের বাজিমাত! নালিতাবাড়ীতে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার’ পেলেন নুরুন নাহার আক্তার অফিসে নেই কোনো কর্মকর্তা ,সারপ্রাইজ ভিজিটে ভূমি প্রতিমন্ত্রী রংপুর ডিসি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা অফিসে আসতে ‘লেট’, সরকার রপ্তানি খাতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিলো খামেনির মৃত্যুতে ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাবে না বলে মন্তব্য করেছেন ফারাহ পাহলভি ইরানিদের ভাগ্য নির্ধারণের অধিকার তাদেরই দিতে হবে বলেছেন ফারাহ পাহলভি
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সামনে সেঞ্চুরির হাতছানি তাসকিনের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ। আর মাত্র চার উইকেট শিকার করলেই টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ হবে তার।

এমন পরিসংখ্যানে দাঁড়িয়ে শনিবার আবু ধাবিতে এশিয়া কাপের ১৭তম আসরে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ করেছেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ শিকারি সাকিব। তালিকার দ্বিতীয় স্থানে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। ১১৪ ম্যাচে ১৩৯ উইকেট নিয়েছেন তিনি।

২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয় তাসকিনের। অভিষেকে বল হাতে ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন তিনি।

এরপর বাংলাদেশ বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান তাসকিন। ৭৯ ম্যাচের ৭৭ ইনিংসে ২৭৬ দশমিক ৩ ওভার বল করে ৯৬ উইকেট শিকার করেছেন তিনি।

তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ২ ওভারে ১৬ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। তার বোলিং গড়- ২১ দশমিক ৮৭ এবং ইকোনমি ৭ দশমিক ৫৯।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলার ফরিদপুরে মরে যাচ্ছে বড়াল নদী, খনন না হলে হারিয়ে যেতে পারে ঐতিহ্য ও জীবিকা

সামনে সেঞ্চুরির হাতছানি তাসকিনের

আপডেট সময় ১০:০০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫