ময়মনসিংহ , বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন ৫ আগস্ট বঙ্গভবনে কী ঘটছিল: রাষ্ট্রপতি রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণ চট্টগ্রামে : মায়ের পর চলে গেল ছেলে আজ শেখ হাসিনা-কামালের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি কুমিল্লা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ বাংলাদেশের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হয়েছে বলেছেন মাসুদ সাঈদী হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা প্রত্যাশী প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন শপিং সেন্টারে আগুন খুলনায়, পুড়লো ১০টি মোবাইল ফোনের দোকান রাজশাহী রাতের আঁধারে দুই পানের বরজে আগুন
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৫ আগস্টের পর এই ঘটনা সম্ভবত প্রথম, রাশেদের নিখোঁজ ইস্যুতে বললেন হাসনাত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ মামুন তিনদিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ৫ আগস্টের পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এই ঘটনা সম্ভবত প্রথম বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই মন্তব্য করেন তিনি। হাসনাত লিখেন, ‘গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একইসঙ্গে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম।’

 রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে তিনি বলেন, ‘একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা হচ্ছে।’
 গণমাধ্যমের নীরবতা নিয়ে আশঙ্কা প্রকাশ করে এনসিপির এই নেতা আরও লিখেন, ‘এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকায় আমি গভীরভাবে শঙ্কিত। এই নিরবতা নতুন করে রাজনীতিতে পুরনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে।’
 মামুনুর রশীদের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (২১ সেপ্টেম্বর) সকালে পাঞ্জাবি-পায়জামা পরিহিত অবস্থায় বাসা থেকে বের হন মামুন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্থানীয় থানায় জিডি করেছে পরিবার। পাশাপাশি র‌্যাব, পিবিআই, কাউন্টার টেরোরিজম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিডিআর হত্যা মামলা: শেখ হাসিনাসহ একাধিক আওয়ামী লীগ নেতা আসামি হচ্ছেন

৫ আগস্টের পর এই ঘটনা সম্ভবত প্রথম, রাশেদের নিখোঁজ ইস্যুতে বললেন হাসনাত

আপডেট সময় ১১:৪৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫