ময়মনসিংহ , রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ভাষা আন্দোলনই ছিল মহান মুক্তিযুদ্ধের মূল সূচনাবিন্দু বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন বিনিয়োগ বাড়বে ব্যবসাবাণিজ্যে:আমীর খসরু সরকারী-বেসরকারী সকল অফিস আদালতে প্রজ্ঞাপন, বিজ্ঞাপন, আদেশসহ যাবতীয় দাপ্তরিক কাজ মাতৃভাষা বাংলা করা হউক কঠিন চ্যালেঞ্জ মাদক নিয়ন্ত্রণ করা স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বস্তরের মানুষের উপচেপড়া ভিড় শহীদ মিনারে, ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা দুর্নীতি ও ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছেন ড. ইফতেখারুজ্জামান অর্থমন্ত্রী চট্টগ্রাম বন্দর থেকে চার দিনের মধ্যে পণ্য শুল্কায়নের নির্দেশ দিলেন ১৯৫২ সালে মাতৃভাষা পেলেও নাগরিকদের অধিকার আজও অধরা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৬ আসনে ৩৫ প্রার্থীর মনোনয়ন বৈধ খুলনার, বাতিল ১১

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

খুলনার ছয়টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের দাখিল করা মোট ৪৬টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

গত বুধবার থেকে রোববার পর্যন্ত চার দিনব্যাপী যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা জেলা প্রশাসক ও আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা আ.স.ম. জামশেদ খোন্দকার বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থতা ও বিভিন্ন ত্রুটির কারণে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ৩৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এ আসনে বাতিল প্রার্থীরা হলেন গণঅধিকার পরিষদের জি. এম. রোকনুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার ও অচিন্ত্য কুমার মণ্ডল।

খুলনা-২ আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং যাচাই-বাছাই শেষে সবাইকে বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামী খুলনা মহানগরের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সভাপতি মুফতি আমানুল্লাহ এবং খেলাফত মজলিসের মো. শহিদুল ইসলাম।

খুলনা-৩ আসন: এ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বৈধ প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ, বাসদের জনার্দন দত্ত, খেলাফত মজলিসের এফ. এম. হারুন অর রশিদ, এনডিএম-এর শেখ আরমান হোসেন এবং জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন।

এ আসনে বাতিল প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল রউফ মোল্লা, মো. আবুল হাসনাত সিদ্দিক ও এস. এম. আরিফুর রহমান মিঠু।

খুলনা-৪ এ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ শেখ, বিএনপির এস. কে. আজিজুল বারী, খেলাফত মজলিসের এস. এম. সাখাওয়াত হোসাইন এবং জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম। এ আসনে স্বতন্ত্র প্রার্থী এস. এম. আজমল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

খুলনা-৫ আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলদার, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলী আসগার এবং খেলাফত মজলিসের মো. আব্দুল কাইয়ুম জমাদার।

এ আসনে জাতীয় পার্টির শামীম আরা পারভীন (ইয়াসমীন) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

খুলনা-৬ আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন বিএনপির এস. এম. মনিরুল হাসান (বাপ্পী), জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আছাদুল্লাহ ফকির এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।

এ আসনে জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাসের মনোনয়ন বাতিল করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী

৬ আসনে ৩৫ প্রার্থীর মনোনয়ন বৈধ খুলনার, বাতিল ১১

আপডেট সময় ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬