ময়মনসিংহ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই বলেছেন সিইসি পহেলা বৈশাখে কৃষকদের নতুন উপহার: ১০ জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেরোবির দুই শিক্ষক ও শাখা ছাত্রলীগ সভাপতির ১০ বছরের কারাদণ্ড সংসদে হাসনাত: মানবাধিকার কমিশন আইন দিয়ে বিরোধী দল দমনের অভিযোগ সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫০ শিশুর মৃত্যু রাজনৈতিক আক্রমণ’ নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন থালাপতি বিজয় কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি জানিয়েছেন শামা ওবায়েদ শিশু বলাৎকারের অভিযোগ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৬ বছরের শিশুর মৃত্যু,টিকটক করতে গিয়ে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও বানাতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় (৬) নামের এক দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে সৌরভের মরদেহ বাড়িতে পৌঁছলে কোনো ভাবেই থামছে না সৌরভের পরিবারের আহাজারি। সান্ত্বনা দেওয়ার ভাষাও হারিয়ে ফেলেছে প্রতিবেশী ও স্বজনরা।

এলাকাবাসী জানায়, সৌরভ তার বন্ধুদের নিয়ে টিকটিক ভিডিও করত।হাকিম ভাই নামের একটি ফেইসবুক পেজে সে বেশ জনপ্রিয় ছিল।

পরিবার সূত্র জানায়, গত শুক্রবার সকালে উপজেলার রুপসী ইউনিয়নের পাতালগাঁও গ্রামে একটি ভিডিও করতে গিয়ে গুরুতর আহত হয় সৌরভ। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে গত (৪ এপ্রিল) শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

সৌরভ উপজেলার রূপসী ইউনিয়নের পাতিলগাঁও গ্রামে মা শ্রী রানু রাণী ক্ষত্রিয়ের সঙ্গে নানা সত্যেন্দ্র ক্ষত্রিয়ের বাড়িতে থাকত।

জানা যায়, গত শুক্রবার সকালে বাড়ির পাশের এক পরিত্যক্ত জলাশয়ে (গর্তে) ভিডিও বানাতে গিয়ে পায়ে আঘাত পেয়ে ক্ষত হয়।রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসে সে।

 বিকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সৌরভের।

স্থানীয়রা জানান, এলাকার অনেক বখাটে কিশোর টিকটকে ভাইরাল হতে চ্যালেঞ্জিং ভিডিও কন্টেন্ট তৈরি করে। কেও প্রতিবাদ করলে হেনেস্তার শিকার হতে হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা করল ঢাকার নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠান

৬ বছরের শিশুর মৃত্যু,টিকটক করতে গিয়ে

আপডেট সময় ১২:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫