ময়মনসিংহ , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২ টেকনাফে অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদ উদ্ধার নেত্রকোনার পূর্বধলায় আগিয়া স্কুল মাঠে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীরা বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন হামের টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শাটডাউন কর্মসূচি জনবল নেবে আড়ং আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার ​চলে গেলেন চট্টগ্রামের অভিভাবক খ্যাত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব বললেন স্বাস্থ্যমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ইসলামী আন্দোলনের

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে ৯ জানুয়ারির পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গত শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক প্রমুখ।

এর আগে, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি জাতীয় মহাসমাবেশ করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত দলের এক বৈঠক থেকে এই ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু ৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনি পরিবেশের প্রতি সম্মান জানিয়ে সেই কর্মসূচি স্থগিত করলো দলটি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১২

৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ইসলামী আন্দোলনের

আপডেট সময় ০৯:১৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬