ময়মনসিংহ , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা পহেলা বৈশাখ: ঢাবিতে প্রবেশের ক্ষেত্রে ডিএমপি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি নির্দেশনা নববর্ষের আবাহন : ঐতিহ্যের পথ বেয়ে আধুনিকতার উৎসবে ভিসার বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়েছেন হুমায়ুন কবির বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ​দীর্ঘ প্রতীক্ষার অবসান: ২০ এপ্রিল নিজ জন্মভূমি বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধ নয়, কেবল ‘সতর্কবার্তা’? ইরানে সীমিত হামলার পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। বিকেলে নুসুক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে বলেছেন সমাজকল্যাণমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

অবৈধ বালু পরিবহনের দায়ে দুই ট্রলি চালকের কারাদণ্ড!

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

অবৈধ বালু পরিবহনের দায়ে দুই ট্রলি চালকের কারাদণ্ড
জেলা প্রতিনিধি শেরপুর
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ট্রলি চালককে পৃথক মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হল ফুলহাড়ী গ্রামের আনসার আলীর ছেলে মনির হোসেন (২৫) ও ধানশাইল গ্রামের সোরহাব আলীর ছেলে লাল চান (৩৫)।
জানা যায়, ঝিনাইগাতী বাজারের সিএনজি স্টেশন এলাকায় অবৈধ বালু পরিবহনের সময় বালু ভর্তি ট্রলিসহ ২ চালককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ট্রলিচালক মনির হোসেনকে ২০ দিনের এবং লাল চানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল জানিয়েছেন, সরকারি নিয়ম-নীতি লঙ্ঘন করে অবৈধভাবে বালু পরিবহনের অপরাধে তাদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খন্দকার আব্দুল আলীম
নালিতা বাড়ি শেরপুর

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী বলেছেন প্রণয় ভার্মা

অবৈধ বালু পরিবহনের দায়ে দুই ট্রলি চালকের কারাদণ্ড!

আপডেট সময় ০১:১৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫