ময়মনসিংহ , বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ​আর্জেন্টিনার প্রতি শুভকামনা মোস্তফা জিকোর, প্রত্যাশা আরও এক বিশ্বকাপের রেফারিং নিয়ে ক্ষোভ: ‘টাকার বিনিময়ে ম্যাচ হেরেছি’, অভিযোগ মিশর কোচের নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ​কারবালার পথে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ​ভারতের কেরালায় ভূমিধসে নিহত ৫, উদ্ধারকাজ ব্যাহত ভারী বৃষ্টিতে ​বিশ্বকাপের মাঝে ফিফার বড় পদক্ষেপ: বরখাস্ত যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা আবারও অস্বস্তিকর রেকর্ড: বিশ্বের তৃতীয় বসবাসের অযোগ্য শহর ঢাকা! ​মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করলো ইরান, নড়েচড়ে বসছে বিশ্ব ​আলিমে রেজিস্ট্রেশন বঞ্চিত শিক্ষার্থীদের জন্য সুখবর: সময় বাড়ালো মাদ্রাসা বোর্ড
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি নেতার মৃত্যু বিজয় দিবসের দোয়া অনুষ্ঠানে

  • ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলায় বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মোরশেদ আলম শিব্বির (৪৮) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বদলকোট ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মোরশেদ আলম শিব্বির বদলকোট ইউনিয়নের মুরাইম গ্রামের বাসিন্দা এবং আবদুল হকের ছেলে। তিনি বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি প্রবাসী বিএনপি নেতা হিসেবে পরিচিত ছিলেন। কয়েক মাস আগে সৌদি আরব থেকে দেশে এসে ছুটি শেষে আবার সেখানে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

চিকিৎসকদের মতে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ লাঘবে নারী এমপির অনুদান; সড়ক সংস্কারে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল

বিএনপি নেতার মৃত্যু বিজয় দিবসের দোয়া অনুষ্ঠানে

আপডেট সময় ১০:১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫