ময়মনসিংহ , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শিগগিরই ৫টা রোবটিক সার্জারি মেশিন আমদানি করা হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবো বলে মন্তব্য করেছেন আইজিপি ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন রাজপথে কোথাও হকার বসতে দেওয়া হবে না জানিয়েছেন ঢাকা দক্ষিণ প্রশাসক ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুই মন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভের ডাক এনসিপির দুই বছরে স্বাস্থ্য খাতকে নতুন রূপ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত বললেন সড়কমন্ত্রী প্রযুক্তির অগ্রগতিতে বিমান চলাচলে বাড়ছে নিরাপত্তার চ্যালেঞ্জ জানিয়েছেন বিমান বাহিনী প্রধান
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

আজ আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় কারফিউ জারি করে দমন-পীড়ন ও হত্যাকাণ্ডে উসকানির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রথমে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে। পরে আসামিপক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন। তবে এ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে ইতোমধ্যে আইনি বিতর্ক সৃষ্টি হয়েছে।

এর আগে গত ১০ ডিসেম্বর আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেন। এ বিষয়ে শুনানিকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে প্রথমে বাংলাদেশ বার কাউন্সিলের অনুমতি এবং পরে ট্রাইব্যুনালের অনুমোদন প্রয়োজন। তবে এই বক্তব্যের বিরোধিতা করে মনসুরুল হক চৌধুরী আদালতে বলেন, আইন অনুযায়ী প্রথমে ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে, এরপর বার কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

উভয় পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য বিষয়টি মুলতবি রাখেন এবং একই সঙ্গে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন।

এর আগে গত ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যা ট্রাইব্যুনাল-১ আমলে নেয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সালমান এফ রহমান ও আনিসুল হকের মধ্যে একাধিক ফোনালাপ হয়। ওই কথোপকথনে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ মতো বক্তব্য উঠে আসে। রাষ্ট্রপক্ষের দাবি, এসব বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানো হয়, যার ফলে প্রাণহানির ঘটনা ঘটে। প্রসিকিউশনের মতে, অভিযুক্তদের বক্তব্য এসব হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে উসকানির ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট দেশত্যাগের চেষ্টাকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর থেকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলায় তারা কারাগারে রয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

আজ আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

আপডেট সময় ১০:৫৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫