ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্মবিরতি শেষে কাজে যোগ দিচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা দুই পয়েন্ট থেকে ২১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ট্রেনযোগে ঢাকায় আসছেন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন। দুই পুত্রবধূসহ খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার এম্বুলেন্স কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ৯ টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। আজ সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির।

ঢাকা অভিমুখে প্রায় প্রতিটি ট্রেনেই কমবেশি আছেন বিএনপি নেতাকর্মীরা। অধিকাংশই নামছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে।

সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ দক্ষিণ যুবদল নেতা দিদারুল ইসলাম রাজুর নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী আসেন ঢাকায়। কমিউটার ট্রেন থেকে নেমেই স্লোগান দিতে থাকেন তারা।

বিএনপি কর্মী সাজ্জাদ বলেন, আমাদের গণতন্ত্রের মা আজ দেশে ফিরছেন, এটা বড়ই আনন্দের খবর। তার আগমনে আমরা ধন্য। প্রিয় নেত্রীর সুস্বাস্থ্য কামনা ও শুভেচ্ছা জানাতে আমরা এসেছি।

জামালপুর থেকে এসেছেন বিএনপি কর্মী মারুফ। তিনি বলেন, আজ হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় মুখোর ঢাকা শহর। আমাদের নেত্রীর আগমনের বার্তায় খুশির বন্যা বইছে। আমি আগেই চলে এসেছি প্রিয় নেত্রীকে দেখতে।

ময়মনসিংহ মহানগর বিএনপি নেতা মোহাম্মদ সেলিমের নেতৃত্ব বড় একটি শোডাউন দেখা যায় বিমানবন্দর স্টেশনে। যারা ট্রেনযোগে ঢাকায় এসেছেন। মোহাম্মদ সেলিম বলেন, আজ গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দেশে আগমন। আমরা নেত্রীকে স্বাগত জানাতে সড়কে অবস্থান করবো। নেত্রীর বাসভবন ফিরোজায় পৌঁছানো পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো থাকবো আমরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন

বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ট্রেনযোগে ঢাকায় আসছেন

আপডেট সময় ১০:৩৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫