ময়মনসিংহ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পরিবার কার্ড তথ্য সংগ্রহে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি বললেন রিজভী নালিতাবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি বলে মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা অনুষ্ঠিত ময়মনসিংহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বিমানমন্ত্রী শেরপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারে প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা কালিহাতীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় চার পর্যটক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হেলিকপ্টারটিতে ছয়জন আরোহী ছিলেন। বাকি দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘ঈশ্বর দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি দান করুন এবং শোকাহত পরিবারগুলোকে এই বিশাল ক্ষতি সহ্য করার শক্তি দিন।’

তিনি প্রশাসনকে আহতদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। ধামি লিখেন, আমি এই বিষয়ে কর্মকর্তাদের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

রাজ্য দুর্যোগ ত্রাণ বাহিনী এবং জেলা প্রশাসনের দল ত্রাণ ও উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার অভিযান চলছে। উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেটও ঘটনাস্থলে রওনা হয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে দেশের কয়েকটি সংস্থা তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার কার্ড তথ্য সংগ্রহে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত

আপডেট সময় ১২:১৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫