ময়মনসিংহ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয় জানিয়েছেন ইসি আনোয়ারুল ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে সরকার কিছু জানে না জানিয়েছেন মীর শাহে আলম নেত্রকোনা মদনে শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি ক্লাবের শুভ উদ্বোধন আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ আলী রাষ্ট্রপতি সিলেট সফরে যাচ্ছেন আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন অসহায় বৃদ্ধ দম্পতির পাশে জেলা প্রশাসন, চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দফায় দফায় ১২ বার চুরি, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আতঙ্ক
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

উপদেষ্টা ফারুকী নুসরাত ফারিয়াকে গ্রেফতারে বিব্রত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

রোববার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় । এ নিয়ে সামাজিক যোগাযোগামধ্যামে পক্ষে বিপক্ষে হচ্ছে নানা আলোচনা। এবার এই বিষয়ে কথা বলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনায় তিনি বিব্রত হয়েছেন বলেও জানান।

আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা ফারুকী। যেখানে গ্রেফতার হলেও ফারিয়া আইনি প্রতিকার পাবেন বলে নিজের বিশ্বাসের কথা বলেন তিনি। সেই সঙ্গে এটাও মনে করিয়ে দিয়েছেন, সরকারের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।

ফারুকী তার পোস্টে লিখেছেন, ‘আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাবো। নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য।’

ফারুকী আরও বলেন, ‘আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না। এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিলো।

ফারিয়ার বিরুদ্ধে এই মামলাতো অনেকদিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়ার বিষয় আমার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে।’

কেন বিমানবন্দরে গ্রেফতার হতে হলো নুসরাত ফারিয়াকে তা জানিয়ে ফারুকী বলেন, ‘আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নারভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না।’

পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরো সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো-এই আশা। আমাদের মনে রাখতে হবে আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রোববার থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে আটক করা হয়। পরে সেখান থেকে তাকে ভাটারা থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে ডিবিতে জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে তোলা হয়। পরে আদালত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফারিয়ার জামিন শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেছে আদালত

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে জানিয়েছেন শিক্ষা সচিব

উপদেষ্টা ফারুকী নুসরাত ফারিয়াকে গ্রেফতারে বিব্রত

আপডেট সময় ১২:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫