ময়মনসিংহ , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান ইঞ্জিনিয়ার তুহিনের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাউবি ও মালয়েশিয়ার IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা নেত্রকোনায় থামছে না বাল্যবিয়ে, ১১ মাসে প্রতিরোধ ২১টি শেরপুরে ভিডিও কনফারেন্সে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন ২)’ এর উদ্বোধন নেত্রকোণায় ভিডিও কনফারেন্সিংয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত, সেমিফাইনালে চার দল পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় ময়মনসিংহে নাঈম স্যারের ‘সৃজনশীল বিজ্ঞান’ অঙ্গনের ব্যতিক্রমী অভিভাবক মতবিনিময় অনুষ্ঠিত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হামজা পা রাখলেন ঢাকায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ার্সের জুন উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলতে আজ (শনিবার) সকালে ঢাকা এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানযোগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি।

ঢাকা বিমানবন্দরে হামজাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিনজন নির্বাহী সদস্য। এ সময় হামজার বাবা-মাও তার সঙ্গে ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় দলের টিম হোটেলের উদ্দেশে রওনা হন এই ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার।

হোটেলে কিছুক্ষণ বিশ্রামের পরই বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। যদিও জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আজকের অনুশীলনও আগের দিনের মতো ক্লোজড ডোর রেখেছেন, অর্থাৎ সংবাদমাধ্যম বা সাধারণ দর্শকদের প্রবেশ নিষেধ।

গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার। সে সময় তিনি সপরিবারে দেশে এসে সরাসরি যান সিলেট। সেখানে স্থানীয় সমর্থকদের উপচে পড়া ভিড়ে বিমানবন্দর ও হোটেল এলাকায় দেখা দেয় বিশৃঙ্খলা। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার কিছুটা গোছানোভাবেই তাকে বরণ করে নেওয়া হয়।

বাংলাদেশ দলের জার্সিতে দেশের মাটিতে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় থাকা এই মিডফিল্ডারকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা এখন তুঙ্গে। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাতীয় দল এখন চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী

হামজা পা রাখলেন ঢাকায়

আপডেট সময় ১১:৫৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫