ময়মনসিংহ , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত ​মার্কিন পঞ্চম নৌবহরে হামলার হুমকি দিলো ইরান, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২০৬ সংযোগ বিচ্ছিন্ন সরকারি চাকরিজীবীদের সুখবর: জুনেই নতুন পে-স্কেলের গেজেট, আসছে গ্রেড ও পেনশন সুবিধায় বড় পরিবর্তন গৌরীপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধানের অপেক্ষায় পরিবার ময়মনসিংহের গৌরীপুরে মামলার জেরে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পরীক্ষায় স্বচ্ছতা ফেরাতে উদ্যোগ: আলিমের সব কেন্দ্রে সিসি ক্যামেরা বাধ্যতামূলক জুলাই থেকেই কার্যকর হতে যাচ্ছে নবম পে-স্কেল! প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা: অনুমোদনের অপেক্ষায় ৮,১০৬ কোটি টাকার ১২ প্রকল্প বাংলাদেশী শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

হামজা পা রাখলেন ঢাকায়

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফায়ার্সের জুন উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলতে আজ (শনিবার) সকালে ঢাকা এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানযোগে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তিনি।

ঢাকা বিমানবন্দরে হামজাকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিনজন নির্বাহী সদস্য। এ সময় হামজার বাবা-মাও তার সঙ্গে ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে জাতীয় দলের টিম হোটেলের উদ্দেশে রওনা হন এই ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার।

হোটেলে কিছুক্ষণ বিশ্রামের পরই বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে হামজার। যদিও জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আজকের অনুশীলনও আগের দিনের মতো ক্লোজড ডোর রেখেছেন, অর্থাৎ সংবাদমাধ্যম বা সাধারণ দর্শকদের প্রবেশ নিষেধ।

গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় হামজার। সে সময় তিনি সপরিবারে দেশে এসে সরাসরি যান সিলেট। সেখানে স্থানীয় সমর্থকদের উপচে পড়া ভিড়ে বিমানবন্দর ও হোটেল এলাকায় দেখা দেয় বিশৃঙ্খলা। সেই অভিজ্ঞতা মাথায় রেখে এবার কিছুটা গোছানোভাবেই তাকে বরণ করে নেওয়া হয়।

বাংলাদেশ দলের জার্সিতে দেশের মাটিতে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায় থাকা এই মিডফিল্ডারকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা এখন তুঙ্গে। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জাতীয় দল এখন চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচিত নাসির-তামিমা মামলার রায় আজ, নজরে আদালত

হামজা পা রাখলেন ঢাকায়

আপডেট সময় ১১:৫৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫