ময়মনসিংহ , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেয়ার বাজারে বড় জালিয়াতি: সাকিব আল হাসানসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক জামায়াত আমীর শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ জা‌নিয়ে‌ছেন কর্মসংস্থান মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সাথে নিউজিল্যান্ডের হাইকমিশনারের বৈঠক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ সিটি করপোরেশন দেয়নি জানিয়েছেন চসিক মেয়র পশ্চিমবঙ্গে বুলডোজার রাজনীতি চলবে না বললেন মমতা চুয়াডাঙ্গায় পুলিশের চাকরি পেলেন ১২০ টাকায়, ২১ তরুণ-তরুণী লাঞ্চ বিরতিতেই বাংলাদেশের লিড আড়াইশ ছুঁই ছুঁই, কাঁপছে প্রতিপক্ষ! সেন্টমার্টিনে ১৬ লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৩৩
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা চমক রেখে

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

প্রায় দুই বছর জাতীয় দলের বাইরে ছিলেন মোহাম্মদ নাইম শেখ। এক সময়ের জাতীয় দলের নিয়মিত মুখ বাদ পড়েছিলেন অফফর্মের কারণে। শেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের শ্রীলঙ্কা সিরিজে। তবে সম্প্রতি বিপিএল আর ডিপিএলে ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটিয়েছেন। সেই সুবাদেই প্রায় ২ বছর পর আবার খুলল জাতীয় দলের দরজা। 

শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। যেখানে বড় চমক নাইম শেখের অন্তর্ভুক্তি। পুরো স্কোয়াডে একমাত্র চমক বলতে গেলে সেটাই। এছাড়া বাকি সবক্ষেত্রেই চেনা মুখেদের ওপর ভরসা রেখেছে বিসিবি।

দলে নাইম শেখ আসার পর ওপেনার হিসেবে আছেন তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমনরাও। অধিনায়ক মেহেদি হাসান মিরাজের প্রথম সিরিজের দলে নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়রা থাকছেন যথারীতি। দুই উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক এবং লিটন দাস। দুই বিশেষজ্ঞ স্পিনার আর পাঁচ পেসার থাকছেন লঙ্কান ব্যাটারদের সামাল দিতে।

পেস বিভাগে বড় খবর মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের ফিরে আসা। বিশেষ করে তাসকিন লম্বা সময় ধরেই লড়েছেন ইনজুরির সঙ্গে। লঙ্কা সিরিজেও তাকে পাওয়া নিয়ে খানিক শঙ্কা ছিল। সেটা কেটেছে স্কোয়াড ঘোষণার মাধ্যমে। অন্যদিকে মুস্তাফিজ আঙুলের ইনজুরিতে পড়েছিলেন আইপিএলে খেলতে গিয়ে। মিস করেছিলেন পাকিস্তান সিরিজ। লঙ্কানদের বিপক্ষে পাওয়া যাচ্ছে তাকেও।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেয়ার বাজারে বড় জালিয়াতি: সাকিব আল হাসানসহ ১৫ জনের নথি জব্দ করেছে দুদক

শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা চমক রেখে

আপডেট সময় ১২:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫